সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি: আহমেদ আযম খান সাহায্যের কথা বলে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ  নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪ তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক সাধারণ স্বার্থের ঊর্ধ্বে : হাকান ফিদান স্থানীয় সরকার নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ মাজার বানানোর চেষ্টা উপড়ে পড়ে আবার ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কাটলো প্রশাসন জাপানে ভারতীয় আমের ‘No-Entry’! কোন ভুলে এমন ‘শাস্তি’?

নিজের বিচার দাবিতে স্লোগান শুনে ‘হাততালি’ দিলেন সাবেক এমপি একরামুল

নিজস্ব প্রতিবেদক নোয়াখালী
  • আপডেট সময় : ০৮:০০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। ছবি:সময়ের সন্ধানে

নোয়াখালী সংবাদদাতা:

ট্রাকশ্রমিক খোকন হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন একরামুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সাবজেল হোসেন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুই দিনের রিমান্ড শেষে বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে সুধারাম থানা থেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে। আদালতে রিমান্ড আবেদন বা অন্য কোনও শুনানি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পৌঁছে দেওয়া হয়।’

এদিকে, আদালত প্রাঙ্গণে একরামুল করিম চৌধুরীকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় আদালতের বাইরে থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একরামুলের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে যখন আদালত এলাকা মুখরিত তখনই একরামকে পুলিশ প্রিজনভ্যান থেকে নামায়। এ সময় একরামুল করিম চৌধুরী স্লোগানের সঙ্গে সঙ্গে নিজেই তিনবার হাততালি দেন।

উল্লেখ্য, নোয়াখালীতে ২০১৩ সালে ট্রাকশ্রমিক খোকন নিহতের ঘটনায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। খোকনের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

নিজের বিচার দাবিতে স্লোগান শুনে ‘হাততালি’ দিলেন সাবেক এমপি একরামুল

আপডেট সময় : ০৮:০০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪