সংবাদ শিরোনাম ::
ভয় নয়, জনগণকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন প্রধান উপদেষ্টা ভোট কেনার অভিযোগে দুজন আটক, পরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৪ মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান দিনদুপুরে মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: তারেক রহমান নাটোরে বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল দেড় বছর চিকিৎসাধীন থেকে মারা গেলেন ৫ আগস্টে গুলিবিদ্ধ আশরাফুল জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

বাগমারা’য় পুলিশের ওপর হামলা,ও চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,রাজশাহী
  • আপডেট সময় : ১১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৪১৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত
রাজশাহীর বাগমারা’য় পুলিশের ওপর হামলা, হত্যাকারী ছিনতাই এবং গণপিটুনির মাধ্যমে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী হাবিব আলী (২২) কে নওগাঁর আত্রাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব সূত্রে জানা যায়, ২ জুন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তারকরা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব নওগাঁর আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহীর বাগমারা থানার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম ওরফে আমিরুল নামের এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে রাজ্জাক প্রামাণিককে হত্যা করে। স্থানীয় জনতা হত্যাকারীকে আটক করে রাখলে, খবর পেয়ে বাগমারা থানা পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় উত্তেজিত ১০০০-১২০০ জনের একটি জনতা পুলিশকে লক্ষ্য করে লাঠি ও ইট নিয়ে হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে আসামী আমিরুল’কে ছিনিয়ে নেয়।

পরে ওই জনতা পরিকল্পিতভাবে আমিনুলকে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নারকীয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পরপরই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্তে কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ২০ মে চট্টগ্রাম থেকে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।

এরপর গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করে অবশেষে আজ রাতেই হাবিব আলীকে গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারকৃত হাবিবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাগমারা’য় পুলিশের ওপর হামলা,ও চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫