সংবাদ শিরোনাম ::
ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোভ্যান, প্রাণ হারালেন স্বামী-স্ত্রী পাকিস্তানে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, মিনিটে মিনিটে বাড়ছে নিহতের সংখ্যা! টেকনাফে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও যাত্রীর, আহত ৮ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন: তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ইইউ নির্বাচনি পর্যবেক্ষকদের বৈঠক যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন স্বামী হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, হলো যেসব আলোচনা তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে: মির্জা ফখরুল

শপথ নিলেন ২৫ নতুন মন্ত্রী

এক দুই তিন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের চার দিনের মাথায় টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ শুরু হয়েছে। এর আগে বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে শপথ নেন সদস্যরা।
বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল থেকে মন্ত্রিসভার নতুন সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বঙ্গভবনে উপস্থিত হতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতে প্রথম শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদের ২৫ নতুন মন্ত্রী শপথ নেন। শপথ বাক্য শেষে তারা গোপনীয়তা রক্ষার শপথও পড়েন।

সংসদের ৩০০ আসনের মধ্যে রোববার (৭ জানুয়ারি) ভোট হয়েছে ২৯৯ আসনে। এরমধ্যে একটি কেন্দ্রে ফল স্থগিত থাকায় ময়মনসিংহের একটি আসনের ফলাফল আটকে আছে।

২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

একাদশ সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর, এরপর ৪৮ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করা হয়। ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেদিনই রাষ্ট্রপতির সরকার গঠনের আমন্ত্রণ জানান। এরপর ৭ জানুয়ারি বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে শপথ পড়ান সে সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপ-মন্ত্রী গত পাঁচ বছর সরকার পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের মধ্যে টেকনোক্র্যাট দুই মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন।
নতুন সরকারের মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শপথ নেওয়া নতুন মন্ত্রীরা হলেন আ ক ম, মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আব্দুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন, মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী এবং মহিবুল হাসান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শপথ নিলেন ২৫ নতুন মন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪