সংবাদ শিরোনাম ::
ভয় নয়, জনগণকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন প্রধান উপদেষ্টা ভোট কেনার অভিযোগে দুজন আটক, পরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৪ মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান দিনদুপুরে মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: তারেক রহমান নাটোরে বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল দেড় বছর চিকিৎসাধীন থেকে মারা গেলেন ৫ আগস্টে গুলিবিদ্ধ আশরাফুল জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

বৃষ্টির পানিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, ২ জনের মৃত্যু

ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে শাহবাগ ও ডেমরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আল-আমিন (৩৫) ও মো. আয়নাল (৩০)। আল-আমিন পেশায় দর্জি ও আয়নাল রিকশাচালক।

আল-আমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী বাবুল রেজা।

তিনি বলেন, আল-আমিন গুলিস্তান–সংলগ্ন জিরো পয়েন্ট এলাকার প্রিমিয়াম মার্কেটে দর্জির কাজ করতেন। গতকাল রাত ১১টার দিকে মার্কেটের গলিতে মালেক শাহ মাজারের গেটের সামনে দোকানে চা খেতে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল ও গলিতে পানি জমে ছিল। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারের লিকেজ থেকে আল-আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাবুল রেজা আরও বলেন, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান আল-আমিন আর বেঁচে নেই।

অপরদিকে, রাতে ডেমরা বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হন রিকশাচালক আয়নাল। দিবাগত রাত দুইটার দিকে আয়নালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আয়নালের খালাতো ভাই হাবিবুর রহমান বলেন, আয়নাল বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে রিকশায় বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে গ্যারেজ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। তখন আয়নাল হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, অবস্থার অবনতি হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুটি ঘটনাতেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক সংযোগের কারণে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির পানিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫