সংবাদ শিরোনাম ::
ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোভ্যান, প্রাণ হারালেন স্বামী-স্ত্রী পাকিস্তানে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, মিনিটে মিনিটে বাড়ছে নিহতের সংখ্যা! টেকনাফে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও যাত্রীর, আহত ৮ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন: তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে ইইউ নির্বাচনি পর্যবেক্ষকদের বৈঠক যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন স্বামী হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, হলো যেসব আলোচনা তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে: মির্জা ফখরুল

প্রশিক্ষণ পাবে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থী: ড. আসিফ নজরুল

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সময়ের সন্ধানে
আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভোলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসি’ এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যত বিদেশে ভালো হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার ৬মাস শিক্ষার্থীদের কোন কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কীল ডেভোলপমেন্ট প্রোগ্রাম করবো। তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, জাপান থেকে ১ লক্ষ শ্রমিক নেয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালেশিয়াতে গিয়ে বলেছিলাম সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নিবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নিবে এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে সেটি নিরসনে চেষ্টা চলছে। প্রবাসি কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসির জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে। এই হসপিটালের মালিক হবে তারাই।

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

প্রশিক্ষণ পাবে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থী: ড. আসিফ নজরুল

আপডেট সময় : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫