সংবাদ শিরোনাম ::
আবু সাঈদ হত্যা মামলা দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী   জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা অপ্রতুল, ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল  বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে বিয়ে করায় সন্তানকে হত্যা চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা আত্মসমর্পণ করছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

আগামী ৭২ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট সময় : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ তারপর স্থল সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে, আগামী ৭২ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আগামী ৭২ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আপডেট সময় : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫