সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি: আহমেদ আযম খান সাহায্যের কথা বলে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ  নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪ তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক সাধারণ স্বার্থের ঊর্ধ্বে : হাকান ফিদান স্থানীয় সরকার নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ মাজার বানানোর চেষ্টা উপড়ে পড়ে আবার ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কাটলো প্রশাসন জাপানে ভারতীয় আমের ‘No-Entry’! কোন ভুলে এমন ‘শাস্তি’?

পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে মহাসমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সময়ের সন্ধানে

সময়ের সন্ধানে প্রতিবেদক:

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

মহাসমাবেশে শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে থাকা ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন, এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ মোট ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা। সরকার কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও মাঠে নামতে বাধ্য হয়েছেন।

এদিন সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। ছয় দফা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা বারবার বলেছি—আমাদের দাবি যৌক্তিক। অথচ সরকার তা আমলে নিচ্ছে না। আট মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।”

তারা আরও জানান, শিক্ষার্থীরা যানজট বা জনদুর্ভোগ চায় না। কিন্তু দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি থেকে সরে আসবেন না। সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদও জানানো হয়।শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আমরা সারা দেশ থেকে ঢাকায় লং মার্চ করব।”

নিউজটি শেয়ার করুন

পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে মহাসমাবেশের ঘোষণা

আপডেট সময় : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫