সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি: আহমেদ আযম খান সাহায্যের কথা বলে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ  নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪ তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক সাধারণ স্বার্থের ঊর্ধ্বে : হাকান ফিদান স্থানীয় সরকার নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ মাজার বানানোর চেষ্টা উপড়ে পড়ে আবার ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কাটলো প্রশাসন জাপানে ভারতীয় আমের ‘No-Entry’! কোন ভুলে এমন ‘শাস্তি’?

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

শাহাদত হোসেন ব্যারো প্রধান গাজীপুর
  • আপডেট সময় : ১১:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকরা জানায়, বিভিন্ন সময় গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়নি। শ্রমিকরা আজ (রোববার) সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধর কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

অপরদিকে গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের সাথে মালিক পক্ষের আলোচনা চলছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

আপডেট সময় : ১১:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪