সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুলের সঙ্গে মিশর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সময়ের সন্ধানে প্রতিবেদক:
- আপডেট সময় : ০৮:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জেলাভিত্তিক বিএনপি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।




















