“একটাও সামনে আইবি না, মাইরা ফেলামু”গাজীপুরে মিছিলে পুলিশকে হুমকি
- আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরে একটি বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে মিছিলের মধ্যে থাকা একজনকে বলতে শোনা যায়, “একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু।” বক্তব্যটি পুলিশকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল থেকে এ বক্তব্য দেওয়া হয়।
তবে ভিডিওতে বক্তব্যদানকারী ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।





















