জুলাই সনদের কিছু প্রস্তাবনা নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে’

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

জুলাই সনদের কিছু প্রস্তাবনা নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির লিখেছেন, অনেকেই জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টের বিরোধিতা করেছেন। তারা বলার চেষ্টা করছেন, বিএনপি ক্ষমতার ভারসাম্য চায় না। কিন্তু প্রকৃতপক্ষে জুলাই সনদের ওইসব প্রস্তাবনাই নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে বিরোধীদলের নির্দেশনায়।

উদাহরণস্বরূপ তিনি লিখেছেন, প্রস্তাবিত জুলাই সনদে পিএসসিতে নিয়োগের কমিটিতে তিনজন বিরোধীদলের এবং দুইজন সরকারি দলের সদস্য থাকবেন। দুদকের নিয়োগের কমিটিতে একজন সরকারি দলের এবং তিনজন বিরোধীদলের প্রতিনিধি থাকবেন। আবার, ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে দুইজন সরকারি দলের এবং তিনজন বিরোধীদলের ও দুইজন নিরপেক্ষ সদস্য থাকবেন। মহাহিসাব নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে দুইজন সরকারি দলের ও পাঁচজন বিরোধীদলের প্রতিনিধি থাকবেন।

গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির ৭ কমিটি গঠন
ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিখেছেন, এতে দেখা যাচ্ছে, সব ক্ষেত্রে সরকারি দলের প্রতিনিধিরা সংখ্যালঘু। বিরোধীদল এবং টেকনোক্র্যাট সদস্যরা প্রভাব বিস্তার করবে। এরূপ পরিস্থিতিতে একটা নির্বাচিত সরকারের পক্ষে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে না।

তিনি লিখেছেন, দলের প্রধান কে হবেন তা দলের নেতাকর্মীদের নিজস্ব সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবেন না এমন বিধান মৌলিক অধিকারের লঙ্ঘন।

সবশেষে নাছির লিখেছেন, বিএনপি এই বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এই প্রস্তাবগুলো মেনে নিলে নির্বাচিত সরকার ক্ষমতাহীন হয়ে পড়বে। সরকার পরিচালনার ক্ষেত্রে বিরোধীদল অযাচিত হস্তক্ষেপ করবে। জনগণের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত সরকার নিজস্ব পলিসি বাস্তবায়ন করতে পারবে না। এর ফলে গণতান্ত্রিক সরকারের ভারসাম্য নষ্ট হবে। নির্বাচিত সরকার একটি অকার্যকর সরকারে পরিণত হবে। তাই বিএনপি এই বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। নোট অব ডিসেন্ট নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই সনদের কিছু প্রস্তাবনা নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে’

আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫