একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন
- আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। দলটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তনায়নের কথা বলেছে। কিন্তু সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এটি জারির কোনো অধিকার নেই। এই এখতিয়ার কেবল রাষ্ট্রপতির রয়েছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির করার প্রস্তাব দেওয়া আবেগতাড়িত। সরকার এখানে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে। রাষ্ট্র আবেগের ওপর চলে না। তবুও প্রস্তাবকে স্বাগত জানায় বিএনপি। জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়া উচিত নয়।
নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল
গণভোটের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, গণভোটের প্রস্তাব বিএনপিই দিয়েছে। নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এই প্রস্তাবে দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই একমত হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। অন্যান্য সংস্কারের পাশাপাশি মানসিক সংস্কার দরকার। অন্যথায় সংস্কারকে বাস্তবে রূপ দেয়া যাবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, চব্বিশোত্তর বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। মেধা, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে হবে। সমাজের প্রতিটি স্তরে আমাদের দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে হতে হবে মুক্তবুদ্ধির চর্চা ও গবেষণার কেন্দ্র।
তিনি বলেন, কর্মসংস্থান শুধু সরকারের ওপর নির্ভর করে তৈরি করা যাবে না। তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে, নিজেদের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।























