বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে এমপিওভুক্ত শিক্ষকরা যে আশ্বাস পেলেন
- আপডেট সময় : ০৯:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
ক্ষমতায় গেলে বিএনপি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণে অগ্রাধিকার দেবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দেন।
বৈঠক শেষে শিক্ষকদের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, বিএনপি মহাসচিব বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ বিষয়ে অগ্রাধিকার দেবে। তার এমন আশ্বাস ও আন্তরিকতায় আন্দোলনকারী শিক্ষকরা সন্তোষ জানিয়েছেন। পাশাপাশি তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন—এটা আন্দোলনে নতুন প্রেরণা বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে অর্থ বিভাগ। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা এক অফিস আদেশে বলা হয়, ৬ শর্ত পালন সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেয়া হবে। আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
কিন্তু এ আদেশ জারির পর, তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।






















