তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করে যা বললেন শিশির মনির

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলায় দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে প্রথম পর্বে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের এই সাক্ষাৎকারকে শুভ সূচনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি প্রশংসা করে বলেছেন, সাক্ষাৎকারে তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, সকালে উঠে বিবিসি বাংলার লাইভ শুনেছি। তারেক রহমান অত্যন্ত গাইডেড কথা বলেছেন। শব্দগুলো একটা থেকে আরেকটা আলাদা করে বলার চেষ্টা করেছেন। কেউ যেন চাইলেও এক শব্দকে আলাদাভাবে ব্যবহার করে ভিন্ন অর্থ তৈরি করতে না পারে।

বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের পুরো সাক্ষাৎকার
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে তারেক রহমান একজন। ফলে তিনি যে কথা বলবেন, যে স্পিরিট শো করবেন, সেটা জাতির জন্য শিক্ষণীয়। এটা আমার অভিমত।

শিশির মনির বলেন, রাজনৈতিক নেতাদের ক্যালকুলেট ওয়েতে কথা বলতে হয়। বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারের আগে সম্ভবত তিনি প্রফেশনাল অ্যাডভাইস নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। বিবিসি বাংলার সঙ্গে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নি:সন্দেহে ইতিহাসে দলিল হিসেবে থেকে যাবে।

তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিতর্কের সৃষ্টি না হয়। প্রাথমিকভাবে মনে হয়ে গুড স্টার্ট। বাকিটা সময় বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করে যা বললেন শিশির মনির

আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫