সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

আ.লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই: রিজভী

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আমাদের (বিএনপি) কোনো আতাঁত নেই। আর তাদেরকে (আওয়ামী লীগ) যারা সহযোগিতা করছে, তাদের খোলস খুলে বের হতে দেওয়া হবে না। সবাই সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে।

এখনও বহু ষড়যন্ত্র, নীলনকশা ও মাস্টারপ্ল্যান চলছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের জন্য জীবন দেওয়া শহীদদের রক্ত বৃথা হতে দেওয়া যাবেনা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আজও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে।

নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্চিত করেনি দাবি করে রিজভী বলেন, নানা অপপ্রচার শুরু হয়েছে তাকে নিয়ে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন।

নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।

নিউজটি শেয়ার করুন

আ.লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই: রিজভী

আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫