ডাকসু নির্বাচন: মনোনয়ন নিলেন আরও ২২ জন

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরমধ্যে পাঁচজন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একজন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে দুজন ও অন্যান্য পদে ১৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, আজসহ গত তিনদিনে আমাদের কাছ থেকে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন।

এখন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন। তবে কোন কোন পদের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তা জানা যায়নি। এ ছাড়া ১৮ হল থেকে এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নিউজটি শেয়ার করুন

ডাকসু নির্বাচন: মনোনয়ন নিলেন আরও ২২ জন

আপডেট সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫