দাখিল পরীক্ষায় আবারও শতভাগ সাফল্য: রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা মাদ্রাসার ধারাবাহিক কৃতিত্ব
- আপডেট সময় : ০৮:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৩২০ বার পড়া হয়েছে

ছবি:সময়ের সন্ধানে
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতকার্য হয়েছে, যার মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটির মান উজ্জ্বল করেছে।
প্রতিষ্ঠান প্রধান মোজাফফর হোসেন বলেন, “বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শতভাগ পাশের কৃতিত্ব ধরে রাখতে পেরেছি। নিয়মিত ক্লাস, সৃজনশীল পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এই ফলাফল সম্ভব হয়েছে।”
ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মুখে ছিল সন্তুষ্টির হাসি। এ সাফল্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন স্থানীয় শিক্ষানুরাগীরা।




























