সংবাদ শিরোনাম ::
আবু সাঈদ হত্যা মামলা দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী   জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা অপ্রতুল, ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল  বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে বিয়ে করায় সন্তানকে হত্যা চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা আত্মসমর্পণ করছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ।

শনিবার ভোরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রি পাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে ও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশইন করেছে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে পুরুষ-৪ জন, মহিলা-৩ জন, শিশু-৪ জন।

পরে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে ফেরত দেয়া হবে। আর ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত এর ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিত গছ ক্যাম্পের সদস্যরা ৫ বাংলাদেশীকে পুশইন করেছে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে ৫ জনকে আটক করেছে বিজিবি। তারা বর্তমানে বিজিবির হেফাজতে আছেন। তেঁতুলিয়া উপজেলায় আটক ৫ জনের বাড়ি যশোর জেলায়। তাদের মধ্যে এক নারী গর্ভবতীয় থাকায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে পুশইন

আপডেট সময় : ১১:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫