মধ্যরাতে শ্রীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৪ ইউনিট
- আপডেট সময় : ০৬:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়।
আগুন তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে ও তিনটি গরু পুড়ে মারা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, খবর পেয়ে রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।



























