সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি: আহমেদ আযম খান সাহায্যের কথা বলে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ  নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪ তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক সাধারণ স্বার্থের ঊর্ধ্বে : হাকান ফিদান স্থানীয় সরকার নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ মাজার বানানোর চেষ্টা উপড়ে পড়ে আবার ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কাটলো প্রশাসন জাপানে ভারতীয় আমের ‘No-Entry’! কোন ভুলে এমন ‘শাস্তি’?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ ছবি উপহার দিলেন,বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সময়ের সান্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোদিকে বিশেষ ছবি উপহার দেন ইউনূস। ছবি: সংগৃহীত

সময়ের সান্ধানে ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় তাকে একটি বিশেষ ছবি উপহার দিয়েছেন।

আজ শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে ছবিটি উপহার দেন তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের সময়কার।

ছবিতে দেখা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন। ব্যাংককে সাংগ্রি-লা হোটেলে বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হলো।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত, গঙ্গা পানি বণ্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে ব্যাংককে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ ছবি উপহার দিলেন,বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫