সংবাদ শিরোনাম ::
ভয় নয়, জনগণকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন প্রধান উপদেষ্টা ভোট কেনার অভিযোগে দুজন আটক, পরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৪ মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান দিনদুপুরে মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: তারেক রহমান নাটোরে বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল দেড় বছর চিকিৎসাধীন থেকে মারা গেলেন ৫ আগস্টে গুলিবিদ্ধ আশরাফুল জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

জাতীয় পার্টির আগামীকাল শনিবার দুপুর ২টার সমাবেশ স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির আগামীকালের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।ছবি:সংগৃহীত

সময়ের সন্ধানে প্রতিবেদক:

জাতীয় পার্টির আগামীকাল শনিবার দুপুর ২টার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবনসহ, কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, একইদিন শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় দলটি। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের। এছাড়া দলের শীর্ষ নেতৃবৃন্দও ওই সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

ঘোষণার কয়েক ঘণ্টার মাথায়ই সমাবেশ স্থগিতের ঘোষণা করলো দলটি।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টির আগামীকাল শনিবার দুপুর ২টার সমাবেশ স্থগিত ঘোষণা

আপডেট সময় : ০১:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪