সংবাদ শিরোনাম ::
ভয় নয়, জনগণকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন প্রধান উপদেষ্টা ভোট কেনার অভিযোগে দুজন আটক, পরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৪ মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে যা বললেন তারেক রহমান দিনদুপুরে মাত্র ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: তারেক রহমান নাটোরে বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল দেড় বছর চিকিৎসাধীন থেকে মারা গেলেন ৫ আগস্টে গুলিবিদ্ধ আশরাফুল জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০কিমি বেগে ঝড়ের আশঙ্কা আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ১৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। ছবি:সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তিভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০কিমি বেগে ঝড়ের আশঙ্কা আবহাওয়া অধিদফতর

আপডেট সময় : ০৯:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪