সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি, পেটে ঢুকে গেল ছুরি জানালার গ্রিল কেটে দুঃসাহসিক ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ লুট টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন সাতক্ষীরায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলেন প্রবাসীর স্ত্রী, যা বলছে পুলিশ হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু দুই কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতের জ্বালানি স্থাপনায় ইরানি ড্রোন হামলা হরমুজ প্রণালি পার হচ্ছে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, দুই পরিবার গ্রামছাড়া

মাদকাসক্ত বাবা মাকে মারধর, থামাতে ৬ বছরের শিশু থানায়!

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া:
  • আপডেট সময় : ০৮:৪৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায়  মাদকাসক্ত বাবা মাকে মারধর, থামাতে ৬ বছরের শিশু থানায় অভিযোগ জানাচ্ছে। ছবি: সময়ের সন্ধানে

সংসার জীবনে খুবই তুচ্ছ বিষয় নিয়ে নিয়মিত বাবা-মায়ের মধ্যে ঝগড়া লেগে থাকে। নিজ ঘরে এমন ঘটনা প্রতিনিয়ত দেখে আসছে শিশু সিয়াম। তার খুদে চেষ্টায় থামে না বাবা-মায়ের এই ঝগড়া। তার সামনেই প্রতিনিয়ত মাদকাসক্ত বাবা মাকে মারধর করেন। এসব সহ্য হচ্ছিল না শিশু সিয়ামের। তাই নিজেই থানায় যায় অভিযোগ জানাতে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাই প্রাতবাজার এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে শিশু সিয়াম রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে একাই থানায় হাজির হয়। খুঁজতে থাকেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবকে। পরে থানার ওসির কাছে গিয়ে বাবা মায়ের ঝগড়া সর্ম্পকে অবগত করেন।

এ সময় থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, শিশুটি থানা আসার পর, সেবা গ্রহীতাদের মতো তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শুনি। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে পুলিশের সহযোগিতা কামনা করে। বিষয়টি সমাধানে এসআই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। থানায় ডেকে আনা হয় তার বাবা-মাকে। পরে পুলিশ শিশুটির বাবা মাকে বুঝিয়ে তাৎক্ষণিকভাবেই ঝগড়া না করার অঙ্গীকারনামা আদায় করেন।

সিয়ামের বাবা-মা জানিয়েছেন, তারা আর কখনও ঝগড়া করবে না। পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে শিশু সিয়াম। পরে সে পুলিশকে বেশ হাসিমুখে বিদায় জানায়।

নিউজটি শেয়ার করুন

মাদকাসক্ত বাবা মাকে মারধর, থামাতে ৬ বছরের শিশু থানায়!

আপডেট সময় : ০৮:৪৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪