প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর, গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। নিরুপম পাল নামে ওই শিক্ষককে মারধরের ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিরুপম পাল দেখেন কয়েকজন যুবক রাস্তার পাশে মদ্যপান করছেন। তিনি তাদের প্রকাশ্যে মদ্যপান করতে নিষেধ করলে তারা ওই শিক্ষকের ওপর চড়াও হন।

নিরুপম পালের আত্মীয় রনি পাল বলেন, আমি তখন ঘুমিয়েছিলাম। মামা আমাকে ফোন করে বলেন যে তাকে মারধর করা হয়েছে। আটজন যুবক ও একজন নারী এখানে মদ্যপান করছিলেন। মামা তাদের বলেন যে দিনের বেলায় এভাবে প্রকাশ্যে মদ্যপান করা উচিত নয়। এরপর তারা তাকে চড় ও ঘুষি মারে। তার নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। এরপর আশপাশের মানুষজন তাকে উদ্ধার করেন। হামলাকারীরা তাকে মেরে ফেলারও হুমকি দেয়। আমরা এখন খুব ভয়ে আছি।

আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন যুবক ও একজন নারী মিলে নিরুপম পালকে এলোপাতাড়ি মারধর করছেন। তিনি হাত দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে অনবরত মারতে থাকে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে হামলাকারীদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়, কিন্তু হামলাকারীরা তাকে মারতেই থাকে।

পুলিশ এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তদন্ত চলছে।

স্থানীয় বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র বলেন, আবাসিক এলাকায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় আমরা সবাই ওই শিক্ষকের পাশে আছি। এ ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত। আগে আমরা রাতে সব এলাকায় নজরদারি চালাতাম। স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে কথা বলে আমরা আবার সেই প্রথা চালু করবো। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর, গ্রেফতার ৫

আপডেট সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫