ঢাকায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি :সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার একটি আবাসিক বাসা থেকে মুস্তাফিজুর রহমান (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৪ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার কর হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় খিলগাঁও থানা পুলিশ।

মুস্তাফিজুরের সহকর্মী শাহিন জানান, মোস্তাফিজ একটি দোকানে কাজ করতেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ওই বাসায় মুস্তাফিজ একাই ছিলেন। তবে কেন তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এ বিষয়টি আমরা জানতে পারিনি।

তিনি বলেন, মুস্তাফিজুর কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা এলাকা তাহের উদ্দিনের ছেলে। তিনি খিলগাঁও মেরাদিয়ায় থাকতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ার আবাসিক বাসার নিচ তলার একটি রুম থেকে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন মুস্তাফিজুর। তবে ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫