নয়াপল্টনের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানের বাসা থেকে বের হন।

সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের আশেপাশে নেতাকর্মীরা ভিড় করেছেন। নেতাকে স্বাগত জানিয়ে দিচ্ছেন নানা স্লোগান।

এর আগে, তারেক রহমানের আগমন উপলক্ষে আজ দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, কড়া নিরাপত্তা
এ ছাড়া কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় দেড় যুগ পর তারেক রহমান নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। এ উপলক্ষে এরই মধ্যে কার্যালয় সংলগ্ন আশপাশের এলাকাজুড়ে বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নয়াপল্টনের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান

আপডেট সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫