খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক ও দলের নেতাকর্মীসহ ১৪ জন।

খালেদা জিয়াকে মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। তারপরই রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

এ ছাড়াও সফর সঙ্গী হিসেবে থাকছেন ৫ জন ডাক্তার। তারা হলেন- ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, শাহাবুদ্দিন তালুকদার, নুরউদ্দিন আহমেদ, জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।

তাদের নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এ ছাড়াও বাকি সফর সঙ্গীরা হলেন আব্দুল হাই মল্লিক, মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা

আপডেট সময় : ০৭:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫