খালেদা জিয়ার ‘ভেন্টিলেশন’ ইস্যু নিয়ে বক্তব্য স্পষ্ট করলেন বিএনপি নেতা আজম

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে ‘ভেন্টিলেশন’ সংক্রান্ত নিজের বক্তব্য স্পষ্ট করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন’ এমন এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ সোমবার সাংবাদিকদেরকে আজম খান ব্রিফিংয়কালে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, তিনি বলছেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা নেই।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে, আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকুই বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন। বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।’

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বার্তা প্রকাশের ক্ষেত্রে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ যেন কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার না করে, সেজন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার ‘ভেন্টিলেশন’ ইস্যু নিয়ে বক্তব্য স্পষ্ট করলেন বিএনপি নেতা আজম

আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫