সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তিতাস ধরা
যশোর প্রতিবেদক:
- আপডেট সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসম্পাদক তিতাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক হন তিনি।
তিতাস উদ্দিন সুলতানপুর বাবুপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
পেট্রোল বোমাসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতা ধরা
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস নিজ বাড়িতে অবস্থান করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছিলেন। এ ব্যাপারে গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয় বলে তিনি জানান।




















