‘দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি’

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলে অভিযোগ তুললেন আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এমন অভিযোগ তোলেন। টানা ১০০ ঘণ্টার ওপরে তিনি অনশন করছেন।

নয়াপল্টনে বিএনপির জনস্রোত
তারেক রহমান বলেন, ডেসটিনির দলকে (আম জনগণ পার্টি) দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো- এখনই ওই দলের নিবন্ধন বাতিল করুন।

নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কি না? অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি
বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা? ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।

তিনি আরও বলেন, আমার দল নিবন্ধন পায়নি বলে অভিযোগ করছি, তা নয়। রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক হন- আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছেন রাজনীতিতে তেমন (দুষ্টু বালক)। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।

তারেক রহমান বলেন, তিনি কি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।

নিউজটি শেয়ার করুন

‘দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি’

আপডেট সময় : ০৭:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫