সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে: জামায়াত আমির

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গড়ে ওঠা নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তাদের হাত ধরেই ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানটি বাস্তবে রূপ নেয় এবং একটি নতুন মানচিত্র পাওয়া যায়।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির নবনির্বাচিত ছাত্রসংসদ প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতির পক্ষ থেকে তাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে ছাত্রসংসদের নির্বাচিতরা উন্নয়নমূলক কাজে জড়িয়ে অসৎ উপায়ে রুজি করতো। তাই তিনি বর্তমান ছাত্রসংসদগুলোতে সততার পরীক্ষায় শতভাগ সাফল্য দেখতে চান, যেখানে এই জাতি এক ভাগ ফেলও দেখতে চায় না।

তিনি বলেন, ছাত্রনেতাদের দায়িত্ব শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয়; জাতির স্বপ্নসারথি হিসেবে তাদের এই স্বপ্নকে ধারণ ও বাস্তবায়ন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রতি জাতির যে পাওনা আছে, সেই প্রতিদান দিতে হবে।

ডা. শফিকুর রহমান দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে নবনির্বাচিত নেতারা এই ‘ভারী, পর্বতসমান দায়িত্ব’ অতিক্রম করতে পারবেন। তিনি ছাত্রসংসদকে আগামীর বাংলাদেশ গড়ার ‘রিহার্সেল’ হিসেবে উল্লেখ করেন। ছাত্রসংসদ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব একাডেমিক এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার জন্য প্রথম প্রায়োরিটি হবে ছাত্রসংসদের।

বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা নাই হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি ছাত্রসংসদকে এটা নিয়ে কাজ করার এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। যুবকদের নিয়ে জাতির যে আশা তৈরি হয়েছিল, কারও কারও ভুলের মাধ্যমে সেখানে কিছু ভাটা পড়েছে, যা ছাত্রসংসদ পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন শামা ওবায়েদ
ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করার তাগিদ দিয়ে জামায়াত আমির বলেন, তিনি তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে চান এবং দেশের ককপিটে তাদের বসাতে চান। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা।

তিনি আশ্বাস দেন, পেছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো, শক্তি জোগাবো। ভুল করলে কানে কানে তোমাদের বলে সংশোধন করাবো। কথা না শুনলে হাতে ধরে বকা দেবো। যদি তাও না শুনো সম্মানের সঙ্গে জাতিকে সঙ্গে নিয়ে আসন থেকে সরিয়ে দেবেন।

তিনি বলেন, ‘রাগ করো না। তোমাদের সেইভাবেই প্রস্তুত হতে হবে।’

জামায়াত আমির বিশ্বাস করেন, তারা একটি হস্তিকে এই সমাজ থেকে তাড়াতে পেরেছেন এবং তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে: জামায়াত আমির

আপডেট সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫