সেতু থেকে তরুণীর নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা, এরপর যা হলো 

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের রামপুরে ঘটে গেল এক শ্বাসরুদ্ধকর ঘটনা। নদীতে ঝাঁপ দিতে উদ্যত এক তরুণীকে মুহূর্তের ব্যবধানে প্রাণে বাঁচালেন এক সাহসী যুবক। তাঁর এই মানবিক পদক্ষেপের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।  

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রামপুরের পাটনওয়া সেতুর স্তম্ভে বসে আছেন এক তরুণী। কিছুক্ষণ পরই তিনি নদীতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় এক যুবকের নজরে পড়ে ঘটনাটি। তিনি কোনো দ্বিধা না করে সেতুর ওপর থেকে নিচের স্তম্ভে নেমে আসেন এবং তরুণী ঝাঁপ দেওয়ার আগেই তাঁর হাত ধরে ফেলেন।

সাহসী যুবকের দৃঢ় চেষ্টায় ঝুলন্ত তরুণীকে নিরাপদে টেনে তোলা সম্ভব হয়। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, কুসংস্কারের প্রভাবে এমন বিপজ্জনক পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তিনি। বর্তমানে তরুণী নিরাপদে পরিবারের কাছে ফিরে গেছেন।

ভিডিওটি প্রথমে প্রকাশ পায় ‘অনুরাগ’ নামের এক্স (টুইটার) হ্যান্ডলে। ইতিমধ্যেই লাখো মানুষ ভিডিওটি দেখেছেন, মন্তব্যে প্রশংসার বন্যা বইছে।

হিমালয়ে ধাতব পাত্রে আটকে গেল ভালুক শাবকের মাথা, অতঃপর…
একজন নেটাগরিক লিখেছেন, একদম সিনেমার হিরোর মতো এগিয়ে এসে তরুণীর জীবন বাঁচালেন যুবক।” আরেকজনের মন্তব্য, “সব সময়ের মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে সব শেষ হওয়ার পর! সাহসী ওই যুবকের দ্রুত সিদ্ধান্ত ও মানবিকতা আজ প্রশংসিত হচ্ছে গোটা নেটদুনিয়ায়।

নিউজটি শেয়ার করুন

সেতু থেকে তরুণীর নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা, এরপর যা হলো 

আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫