সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে যে কাণ্ড ঘটালেন স্ত্রী

বগুড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বগুড়ায় পরকীয়ার জেরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছেন এক নারী। নিহত বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪০)-এর স্ত্রী শামিমা আক্তার (৩২) ও তার পরকীয়া প্রেমিক খালাতো ভাই বিপুল মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৫ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শামিমা আক্তার ও তার খালাতো ভাই বিপুলের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক বজায় থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় শামিমা ও বিপুল পরিকল্পিতভাবে জহুরুলকে হত্যার সিদ্ধান্ত নেয়।

তদন্তে জানা যায়, সোমবার রাতে শামিমা দুধের সঙ্গে প্রায় ১৫টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন স্বামী জহুরুলকে। অচেতন হয়ে পড়লে তিনি প্রেমিক বিপুলকে খবর দেন। এরপর দুজনে মিলে জহুরুলকে বাড়ির পাশের একটি অর্ধনির্মিত ঘরে নিয়ে গিয়ে দেয়ালে আঘাত করে গুরুতর জখম করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে ভাঙা টাইলস দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে মরদেহটি ফেলে রাখা হয় পাশের ধানক্ষেতে।

হত্যার পর শামিমা আক্তার নিজের অপরাধ গোপন করতে স্বামীর মৃত্যুর ঘটনায় নাটকীয়তা সাজিয়ে সাংবাদিকদের কাছে হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। তবে নিহতের বাবার দায়ের করা মামলার তদন্তে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর হত্যার নেপথ্যের কাহিনি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামিমা ও বিপুল হত্যার দায় স্বীকার করেছেন। পরকীয়ার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।

হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হিন্দু সম্প্রদায়: এ্যানি
নিহত জহুরুলের ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে যে কাণ্ড ঘটালেন স্ত্রী

আপডেট সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫