বাগমারা’য় বিএনপি মনোনীত প্রার্থী-ডিএম জিয়া’র সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা-বিনিময়

রাজশাহী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল পাঁচ’টায় ভবানীগঞ্জ আলু হাটিতে এ উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনি ক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপি মনোনীত রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের সবাই অত্যন্ত যোগ্য প্রার্থী ছিলেন। যাঁরা মাঠে ময়দানে থেকে মনোনয়ন পাননি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় পদ,পদবীসহ নানা ভাবে তাঁদের মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাশী ১০ জন সহ তাঁদের নেতা-কর্মী শুভানুধ্যায়ীদের বুকে টেনে নিবেন। তাঁদের এক সাথে বসবেন, ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। তাঁদের এমন কোন কথা বলবেন না, যাতে তাঁরা বিন্দুমাত্র কষ্ট পায়। আমি সময়মত প্রত্যেেকের নিকট যাবো, বসবো কথা বলবো।
আমি মানুষ, আমার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেরবানী করে ধানের শীষে ভোট দিবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রবীণ নেতা তৈয়বুর রহমান ফটা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা থেকে হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সর্বশেষে বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের চেম্বারে চা-চক্রে মিলিত হন।

নিউজটি শেয়ার করুন

বাগমারা’য় বিএনপি মনোনীত প্রার্থী-ডিএম জিয়া’র সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা-বিনিময়

আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫