নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫
- আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম/সিনিয়র মাদরাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান এবং ছাত্রী ইসরাত জাহান নামে দুই শিক্ষার্থী রয়েছেন। এছাড়া সিএনজিচালক শাহ আলম খোকন এবং যাত্রী বিবি কুলসুম ও সুমন নিহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মাইজদী/কবিরহাট থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। সিএনজিটি ইসলামিয়া মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। এরপর বাকি দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
আবু সাঈদ হত্যা: সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজি এবং ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















