আরও ৬১ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আরও প্রায় ৬১ হাজার মেট্রিক টন গম এসেছে। দেশটি থেকে দ্বিতীয় চালানের ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে একটি জাহাজ।

সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে গত ২৫ অক্টোবর দেশে এসেছে ৫৬ হাজার ৯৫৯ টন গম।

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে।

গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আরও ৬১ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

আপডেট সময় : ০৬:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫