সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী থেকে উদ্ধার করা হয়েছে।রোববার (২ নভেম্বর) বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো— তানিম আহাম্মেদ (১২), আবদুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

বিষয়টি ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, রোববার (২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার করা একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানা-পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে ওই চার শিশুকে উদ্ধার করা হয়।

যে কারণে মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ দিলো ডিএমপি
জিজ্ঞাসাবাদে চার শিশু জানায়, তারা ট্রেনে সিলেট থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। স্টেশনে নামার পর পথ হারিয়ে ফেলে এবং পরিচিত কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, গত ছয় দিন ধরে ওই শিশুরা ওই এলাকায় একটি হোটেলে ‘হোটেল বয়ের’ কাজ করছিল। উদ্ধারের পর নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫