‘যাত্রী সেজে’ অটোরিকশায় ওঠেন ৩ জন, অতঃপর…
- আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
রাজধানীতে ‘যাত্রী সেজে’ চালককে আহত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত চালকের নাম মো. ফালান ব্যাপারী (৪৫)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাসপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর এলাকায় ভাড়া থাকেন।
‘ঋণ শোধ না করে মরলে উল্টো ১০ হাজার দেব’
আহতের মেয়ের জামাই সায়েম আহামেদ সাজু বলেন, বিডিআর ২ নম্বর গেটের সামনে থেকে দুই নারী ও এক পুরুষ যাত্রী ওঠেন তার শ্বশুরের অটোরিকশায়। পুরুষটি সামনে বসে, দুই নারী পেছনে। কিছুদূর যাওয়ার পর নিরিবিলি এলাকায় পৌঁছালে হঠাৎ তারা ছুরি দিয়ে আক্রমণ করেন। পেছন থেকে নারী আর সামনের পুরুষ মিলে তাকে কোপায় ও রাস্তায় ফেলে দেয়। এরপর রিকশা নিয়ে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, অটোরিকশাচালক ফালান ব্যাপারী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা তদন্ত করছে।


























