সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ঢাকায় আ.লীগের ২৯ নেতাকর্মী ধরা
সময়ের সন্ধানে ডেস্ক:
- আপডেট সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অবশেষে পাঁয়তারা শাহীন অস্ত্রসহ গ্রেপ্তার
ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
























