আগামী ২-৪ তারিখের দিকে সাগরে আবারও লঘুচাপের আশঙ্কা

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় মন্থার রেশ না কাটতেই বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হচ্ছে। এক লঘুচাপ শেষ হতেই আবারও নতুন করে লঘুচাপ আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিডব্লিউওটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ঘূর্ণিঝড় মন্থার রেশ না কাটতেই আবারও সক্রিয় হচ্ছে বঙ্গোপসাগর। আগামী ২ থেকে ৪ তারিখের দিকে উত্তর আন্দামান বা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

পোস্টে আরও বলা হয়, এটি কতটা শক্তিশালী হতেপারে, গতিপথ কোনদিকে থাকতে পারে, এর প্রভাবে দেশে বৃষ্টি হবে কিনা তা সিস্টেম তৈরি হওয়ার পরে আরও বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। বাংলাদেশের ওপর এর তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  প্রবল ঘূর্ণিঝড় থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্য রাতে এটি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয় বৃষ্টিপাতে মাধ্যমে দুর্বল হতে থাকে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে  উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও মাধ ধরার ট্রলারকে সাবধনের চলাচল করতে  এবং গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আগামী ২-৪ তারিখের দিকে সাগরে আবারও লঘুচাপের আশঙ্কা

আপডেট সময় : ০২:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫