সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

বাংলাদেশের জাতীয় সংগীত গাইলেন কংগ্রেস নেতা, তোলপাড় ভারতে

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ আসামে এক কংগ্রেস সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কংগ্রেসের স্থানীয় এক নেতা সভায় গানটি পরিবেশন করেছেন। বিষয়টি নিয়ে বিজেপিসহ কট্টর রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রীভূমি জেলার কংগ্রেস সেবা দলের এক সভায় দলের কর্মী বিধু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন। বিজেপি দাবি করেছে, তিনি আসলে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন।

এ ঘটনায় বিজেপি নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, কংগ্রেসের কাজকর্ম সবই অদ্ভুত। তারা জানে না কখন বা কী গাইবে। ভিডিওটি আমি দেখব এবং প্রয়োজনে পুলিশের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেব।

অন্যদিকে কংগ্রেস এ অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। দলের জেলা মিডিয়া সেলের প্রধান শাহাদাত আহমেদ চৌধুরী জানান, বিধু ভূষণ দাস স্পষ্টভাবেই বলেছিলেন যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন। গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে লেখা হয় যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হলেও, মূলত এটি এক ঐতিহাসিক বাংলা গান ও সাহিত্যিক সম্পদ।

তিনি আরও বলেন, দাস প্রতি বছর স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের পতাকা উত্তোলন করেন। তার গান গাওয়ার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি কেবল মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ।

গাছ দিয়ে তৈরি ২২ চাকার ভেসপায় দাপিয়ে বেড়াচ্ছেন যুবক
কংগ্রেসের দাবি, বিজেপি বিষয়টিকে অযথা রাজনৈতিক রঙ দিচ্ছে, অথচ এটি ছিল কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা। তবে বিজেপি এখনও তদন্তের দাবিতে অনড় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের জাতীয় সংগীত গাইলেন কংগ্রেস নেতা, তোলপাড় ভারতে

আপডেট সময় : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫