ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- আপডেট সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে আহত শিক্ষকরা জানান, তারা ১৭ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। আজকে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৬৪
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের পাশের সচিবালয়ের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


























