সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সাগরের গভীর নিম্নচাপ

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ রোববার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা না থাকলেও ঘূর্ণিঝড়টির প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকবে। দেশের পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আজ রোববার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে ভোর ৬টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ রোববার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না। ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টি চলতি মাসের ২৯ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২ নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে।

যেদিন থেকে শুরু হচ্ছে বৃষ্টিবলয় ‘আঁখি’
আবহাওয়ার তৃতীয় বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে—অক্ষাংশ ১১.০° উত্তর ও দ্রাঘিমাংশ ৮৭.৩° পূর্বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ ভোর ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থার’। থাই ভাষার এই শব্দের অর্থ ‘সুন্দর ফুল’। নামটি দিয়েছে থাইল্যান্ড। ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোর নাম আগেভাগেই নির্ধারণ করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বর্তমানে ১ নম্বর সতর্কসংকেত দেওয়া আছে। পরিস্থিতি অনুযায়ী আগামীকাল থেকে সংকেত আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমের শেষ ভাগে বঙ্গোপসাগরে এ ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি অস্বাভাবিক নয়। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে ঘূর্ণিঝড়ের ঘনত্ব ও অনিশ্চয়তা দুটোই বেড়েছে। ফলে উপকূলীয় এলাকার মানুষ ও জেলেদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরে সাধারণত দুটি সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যায়—একটি মৌসুমি বায়ু আসার আগে, অর্থাৎ এপ্রিল থেকে মে মাসে; আরেকটি মৌসুমি বায়ু চলে যাওয়ার পর, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসে। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে নভেম্বর মাসে।

নিউজটি শেয়ার করুন

সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সাগরের গভীর নিম্নচাপ

আপডেট সময় : ০৮:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫