সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ নিয়ে সতর্কবার্তা জারি, আঘাত হানতে পারে যেসব স্থানে

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ গঠনের ইঙ্গিত দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সাগরে থাকা নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপ এবং ২৭ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড় ‘মন্থা’র সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

আইএমডি জানিয়েছে, প্রাথমিকভাবে ঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে। তবে দিক পরিবর্তন হলে এর প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও পড়তে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। নামকরণ করা হয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) অধীনে থাকা উত্তর ভারত মহাসাগরীয় প্যানেলের মাধ্যমে, যার সদস্য বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান ও মিয়ানমারসহ মোট ১৩টি দেশ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার বিশেষ সতর্কতা জারি করেছে। এ নির্দেশনায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার জন্য বলা হয়েছে।

সিঙ্গাপুরের হাসপাতালে পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানি, ভারতীয় নার্সকে কারাদণ্ড
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানলেও বাংলাদেশের উপকূলীয় জেলা যেমন পটুয়াখালী, ভোলা, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনায় প্রভাব পড়তে পারে। ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত, জোয়ার ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় অঞ্চলে আগাম প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ নিয়ে সতর্কবার্তা জারি, আঘাত হানতে পারে যেসব স্থানে

আপডেট সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫