ভাতের প্রতি ভালোবাসায় তৈরি ৬০০ মিটার লম্বা রাইস কেক

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভাতের প্রতি ভালোবাসা প্রদর্শনে দক্ষিণ কোরিয়ার ইচন শহরে তৈরি করা হয়েছে বিশাল এক ৬০০ মিটার লম্বা রাইস কেক। শহরজুড়ে যেন ছড়িয়ে পড়েছে ভাত আর উৎসবের গন্ধ। এভাবেই জমে উঠেছে ২৪তম ইচন রাইস ফেস্টিভ্যাল, যা দেশজুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

শত শত রাঁধুনী একসাথে মেখে, ভাপে সেদ্ধ করে তৈরি করছেন এই বিশাল রাইস কেক। পরে সেটি ছোট ছোট টুকরো করে ভাগ করে দেন দর্শনার্থীদের মধ্যে। পুরো প্রক্রিয়া জুড়ে চারপাশে ভেসে বেড়ায় উল্লাস আর করতালির ধ্বনি।

শুধু রাইস কেক নয়, উৎসবে বিশাল কড়াইয়ে রান্না হচ্ছে প্রায় ১০ হাজার বাটি গরম ভাত, যা পরে অতিথিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া উৎসব প্রাঙ্গণে চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা তীর নিক্ষেপ প্রতিযোগিতা ‘তুহো’ এবং জনপ্রিয় কোরিয়ান বোর্ড গেম ‘ইউটনোরি’। দর্শনার্থীদের অনেকে জানান, এখানকার চালের স্বাদ অনন্য, স্বচ্ছ পানিতে চাষ হওয়ায় এটি একেবারে মায়ের হাতে রান্না করা খাবারের মতোই মনে হয়।

সৌদি আরব যেসব পেশার কর্মীদের থেকে ‘ফি আদায়’ নিষিদ্ধ করল
২৬ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। এবারের মূল থিম ‘রাইসের স্বাদে ও স্টাইলে সংযোগের আনন্দ’। ভাতপ্রেমীদের জন্য এটি শুধু একটি উৎসব নয়, বরং কোরিয়ান সংস্কৃতির এক প্রাণবন্ত উদযাপন।

নিউজটি শেয়ার করুন

ভাতের প্রতি ভালোবাসায় তৈরি ৬০০ মিটার লম্বা রাইস কেক

আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫