পরীক্ষার হলে বারবার কাশি দিয়ে আটক চাকরিপ্রার্থী, যা জানা যাচ্ছে
- আপডেট সময় : ১০:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
চাকরির পরীক্ষার হলে পরপর কয়েকবার কাশি দিচ্ছিলেন কৃষ্ণকান্ত রায় নামে এক পরীক্ষার্থী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে দুটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এর মধ্যে ক্ষুদ্রাকৃতির একটি গোল ডিভাইস তার কানের ভেতরে বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত ছিল, অন্যটি সাঁটানো ছিল স্যান্ডো গেঞ্জির সঙ্গে। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পুলিশ কৃষ্ণকান্তকে আটক করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে দিনাজপুর শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রের এ ঘটনা ঘটে। সেখানে খাদ্য অধিদফতরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষা চলছিল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক কৃষ্ণকান্ত রায় দিনাজপুর জেলার বিরল উপজেলার রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে। তিনি সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। গত বছর দিনাজপুর সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন কৃষ্ণকান্ত। তিনি দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকার একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত স্বীকার করেছেন, ঢাকার একটি জালিয়াত চক্রের মাধ্যমে তিনি ডিভাইসগুলো সংগ্রহ করেন। তাকে বলা হয়েছিল, প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দিয়ে সংকেত দিতে। কিন্তু তিনি সঠিকভাবে বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে থাকেন এবং শেষ পর্যন্ত ধরা পড়ে যান।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘আটক কৃষ্ণকান্ত রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাকরির পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছেন। তিনি ঢাকার একটি প্রশ্নফাঁস চক্রের মাধ্যমে এসব ডিভাইস পান। পরীক্ষার সময় যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল, প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন। বিষয়টি ঠিকভাবে না বুঝে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন।’
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন স্বামী, কয়েক ঘণ্টার মধ্যেই ছাড়লেন শেষ নিশ্বাস
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, ‘জালিয়াতির সঙ্গে জড়িত এক পরীক্ষার্থীকে হাতে-নাতে ধরতে সক্ষম হয়েছি। পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তার ভাইসহ দুজনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি বড় চক্র। পুরো চক্রটি ধরতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।’
তিনি আরও নিশ্চিত করেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






















