বন্ধুত্বের টানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক
- আপডেট সময় : ০৯:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিক তেরি পারসন (৫৮) বন্ধুত্বের টানে বাংলাদেশে এসেছেন। নাটোরের গুরুদাসপুর উপজেলার সেতু মোল্লা নামে এক রাজমিস্ত্রির আমন্ত্রণে আসেন তিনি।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তেরি পারসন। পরে বন্ধুকে নিয়ে নিজের গ্রামে ফেরেন সেতু মোল্লা এবং নিজ হাতে চালানো ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরিয়ে দেখান পুরো গ্রাম।
আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চর বালশা গ্রামের সেতু মোল্লা পেশায় রাজমিস্ত্রি ও ভ্যানচালক। পাশাপাশি তিনি নিজের ফেসবুক পেজে নানা সামাজিক ও মানবিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন। প্রায় ২৫ দিন আগে তার একটি ভিডিওতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন লাইক দেন। সেই লাইক থেকেই শুরু হয় কথোপকথন, ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব।
এ বিষয়ে তেরি পারসন বলেন, এটা আমার জীবনের অন্যতম সেরা ভ্রমণ। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ও সরল। আমেরিকায় জীবনযাপন অনেক ব্যয়বহুল ও যান্ত্রিক, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে- এটাই সবচেয়ে সুন্দর বিষয়।
তিনি জানান, বাংলাদেশে আরও ১১ দিন থাকবেন। এরপর নিজ দেশে ফিরে যাবেন। তবে যাওয়ার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আবারও ৬ মাস পর বাংলাদেশে ফিরে আসবেন এবং নিজের বন্ধুদের বাংলাদেশ ভ্রমণের জন্য বলবেন।
























