দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ট্রাকের ধাক্কা।ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) ও পাবনার বেড়া উপজেলার বনগ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কা, চালকসহ নিহত ৩
আহতদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের নাম জানা গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ভাঙ্গামুখী পথে চলছিল। পথে বাসটি অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুর্ঘটনায় কোনো অঘটন ঘটেনি। এই দুর্ঘটনাটি ঘটার পর যমুনা লাইনের যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে হাঁটাহাটি করছিলেন। কয়েকজন যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই লেনে পেছন দিক থেকে আসা ভাঙ্গাগামী একটি ট্রাক এসে বাসটির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কয়েক যাত্রী চাপা পড়েন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ভাঙ্গা হাইওয়ে পুলিশ। সেখানে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে বাসটি প্রথমে যে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিয়েছিল সেটি পালিয়ে যায়। ভোরের অল্প আলোয় অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ হতে পারে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ০৪:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫