নিখোঁজ সেই খতিব সীমান্ত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, যা জানা যাচ্ছে

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে নিখোঁজ বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে পঞ্চগড় থেকে শিকল দিয়ে হাত পা-বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলনের বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী।

জানা গেছে, গত বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামি সংগঠন, আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দ্রুত তার সন্ধানের দাবিও ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, খতিব মহিবুল্লাহ মিয়াজী গত কয়েকদিন ধরে ‘ইসকন’ নাম ব্যবহার করে পাঠানো উড়োচিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাগর ঢাকায় ধরা
ঘটনার পর বুধবার রাতে স্থানীয় আলেম-ওলামারা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে ওসি ওয়াহিদুর জামান তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে দেখা যায়, মুফতি মহিবুল্লাহ সকাল ৬টা ৪৯ মিনিটে মরকুন হাতিল গেট অতিক্রম করেন এবং ৭টা ১৮ মিনিটে নিমতলি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পঞ্চগড়ের তেতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুফতি মহিবুল্লাহকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

নিখোঁজ সেই খতিব সীমান্ত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, যা জানা যাচ্ছে

আপডেট সময় : ০৮:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫