ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি ধরা
- আপডেট সময় : ০৬:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি;সংগৃহীত
রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) নটরডেম কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাছান (২২) ও মামুন মিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারি আকির মিয়া রাকিব, মেহেদী হাসান ও মামুনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
ঢাকায় মাদকবিক্রেতার ছুরিকাঘাতে যুবক আহত
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আকির মিয়া রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
























